ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

সব আইনি জটিলতা কাটিয়ে জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব: সভাপতি মহসিন চৌধুরী

দীর্ঘ আইনি লড়াই ও প্রশাসনিক অনিশ্চয়তা শেষে অবশেষে দেশের গুরুত্বপূর্ণ জাহাজ ভাঙা ও পুনঃপ্রক্রিয়াজাত শিল্প খাতের শীর্ষ সংগঠন ‘বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন’ (বিএসবিআরএ)-এর নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। শনিবার চট্টগ্রামের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত দ্বিবার্ষিক নির্বাচনে পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা বোর্ডের তথ্য অনুযায়ী, ৮৪ জন ভোটারের মধ্যে ৭১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় মহসিন চৌধুরী সরাসরি নির্বাচিত হলেও অন্যান্য পদে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। সিনিয়র সহসভাপতি পদে মোহাম্মদ সেলিম উদ্দিন এবং সহসভাপতি পদে মো. নুরুদ্দিন রুবেল ও গাজী মোকাররম আলী চৌধুরী জয়লাভ করেছেন। এছাড়া নির্বাহী কমিটির সদস্য হিসেবে আরও সাতজন নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, এই নির্বাচনকে ঘিরে গত কয়েক মাস ধরে নজিরবিহীন আইনি জটিলতা তৈরি হয়েছিল। সাবেক সভাপতির প্রার্থিতা নিয়ে উচ্চ আদালত ও নির্বাচন বোর্ডের দীর্ঘ টানাপোড়েনের কারণে নির্বাচন প্রক্রিয়া বেশ কয়েকবার থমকে যায়। অবশেষে সব বাধা কাটিয়ে নতুন নেতৃত্ব আসায় সংশ্লিষ্টরা আশা করছেন, দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই শিল্পখাতে দ্রুতই গতিশীলতা ফিরে আসবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কার্যালয়ে তালা দিলেও মানুষের হৃদয়ে তালা দেওয়া যাবে না: মমতা

সব আইনি জটিলতা কাটিয়ে জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব: সভাপতি মহসিন চৌধুরী

আপডেট সময় : ০৪:৩৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬