জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায়ের দাবিতে রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। শনিবার দেশের সকল মহানগর ও জেলা সদরে এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশে জোটের নেতারা অনতিবিলম্বে জনগণের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
কক্সবাজারে আয়োজিত সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় নেতারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকটের মূলে রয়েছে জনরায়ের প্রতি অবজ্ঞা। তারা অভিযোগ করেন, নির্বাচনের আগে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হলেও পরবর্তীতে তা বাস্তবায়নে অনীহা দেখানো হয়েছে। অবিলম্বে সংসদ অধিবেশনে জুলাই সনদ ও গণভোটের রায় কার্যকর করার জন্য আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে আবারও রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। একইসাথে জুলাই আন্দোলনের শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবিও জানানো হয় এসব সমাবেশ থেকে।
রিপোর্টারের নাম 





















