ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

ইসরায়েলের ‘যুদ্ধবাজ’ সরকারকে আর রক্তপাতের সুযোগ দেওয়া যাবে না: এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসরায়েলের বর্তমান ‘যুদ্ধবাজ’ সরকারকে এই অঞ্চলে আর কোনো নতুন করে রক্তপাত বা বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না। শনিবার ইস্তাম্বুলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠক শেষে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

এরদোয়ান বলেন, বর্তমান ইসরায়েলি প্রশাসন পুরো মধ্যপ্রাচ্যকে বারুদের গন্ধ ও রক্তে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছে। আঙ্কারা সবসময়ই এই অঞ্চলে উত্তেজনা প্রশমন এবং কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের প্রচেষ্টাকে সমর্থন করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। তিনি আরও জানান, ধর্ম-বর্ণ নির্বিশেষে এ অঞ্চলের সব মানুষ যেন শান্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারে, তুরস্ক সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।

পাকিস্তান ও তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করতে গিয়ে এরদোয়ান জানান, জ্বালানি, পরিবহন, খনিজ সম্পদ এবং তথ্যপ্রযুক্তি খাতে দুই দেশের সহযোগিতা আরও গভীর করতে তারা আগ্রহী। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় পাকিস্তানসহ সকল ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সঙ্গে আঙ্কারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে বলেও তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের সংস্কার ও উন্নয়নে স্বাধীন কমিশন গঠন করছে সরকার

ইসরায়েলের ‘যুদ্ধবাজ’ সরকারকে আর রক্তপাতের সুযোগ দেওয়া যাবে না: এরদোয়ান

আপডেট সময় : ১০:১০:৫৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬