ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

গুলিস্তানে ব্যবসায়ীদের ওপর সন্ত্রাসী হামলা: জড়িতদের গ্রেপ্তারে আলটিমেটাম

রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকায় চাঁদাবাজি বিরোধী মিছিলের প্রস্তুতিকালে ব্যবসায়ীদের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর আমির মো. নূরুল ইসলাম বুলবুল। তিনি অবিলম্বে ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। অন্যথায় ব্যবসায়ী সমাজকে সঙ্গে নিয়ে পুলিশের বিরুদ্ধে রাজপথে নামার হুঁশিয়ারি দেন তিনি।

শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যবসায়ীদের দেখতে গিয়ে এক প্রেস ব্রিফিংয়ে নূরুল ইসলাম বুলবুল এই দাবি জানান। তিনি বলেন, সন্ত্রাসী ও চাঁদাবাজরা দেশ ও জাতির শত্রু, তাদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। সন্ত্রাসীদের যারা আশ্রয় দেয়, তারাও সমান অপরাধী। তিনি অভিযোগ করেন, বিকেলে ব্যবসায়ীদের ওপর প্রকাশ্য দিবালোকে হামলার পরও পুলিশের রহস্যজনক নীরবতা অত্যন্ত উদ্বেগজনক।

জামায়াত নেতা আরও জানান, ডালিম, টিটো, ফারুক ও স্বপনসহ চিহ্নিত সন্ত্রাসীদের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। হামলায় গুরুতর আহত ব্যবসায়ী কবিরসহ এনামুল, ওমর ফারুক ও সুলতান উদ্দিন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে সন্ত্রাস ও চাঁদাবাজ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের আহ্বান জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শৈলকূপায় মসজিদের কমিটি গঠন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২২

গুলিস্তানে ব্যবসায়ীদের ওপর সন্ত্রাসী হামলা: জড়িতদের গ্রেপ্তারে আলটিমেটাম

আপডেট সময় : ০১:২৮:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬