ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

জাতিসংঘ পুলিশ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত পঞ্চম ‘ইউনাইটেড নেশনস চিফস অব পুলিশ সামিট’ (ইউএন-কপস-৫) এ অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। আগামী ৭ ও ৮ জুলাই অনুষ্ঠেয় এই গুরুত্বপূর্ণ সম্মেলনে তিনি পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। এই প্রতিনিধিদলে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরও অন্তর্ভুক্ত রয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী অধিবেশন ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী তিনটি বিশেষ প্লেনারি সেশনে অংশগ্রহণ করবেন। এসব অধিবেশনে জাতিসংঘের ভবিষ্যৎ পুলিশিং কার্যক্রমের রূপরেখা, উদ্ভাবনী প্রযুক্তি এবং আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এছাড়া তিনি সম্মেলনের সাইডলাইনে আয়োজিত উচ্চপর্যায়ের একটি নৈশভোজেও যোগ দেবেন।

সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের অপারেশনাল সাপোর্ট, পিস অপারেশনস এবং পলিটিক্যাল অ্যান্ড পিসবিল্ডিং অ্যাফেয়ার্স বিষয়ক তিনজন আন্ডার সেক্রেটারি জেনারেলের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। এসব বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান, পুলিশ বাহিনীর সক্ষমতা উন্নয়ন, বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়া বিভিন্ন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও তার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী রোববার (৫ জুলাই) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। সফর শেষে আগামী ১২ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কার্যালয়ে তালা দিলেও মানুষের হৃদয়ে তালা দেওয়া যাবে না: মমতা

জাতিসংঘ পুলিশ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

আপডেট সময় : ০৩:৩১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬