ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

ভোটার তালিকা থেকে নাম বাদ: মমতার অভিযোগ নিয়ে যা জানাল ভারতের সুপ্রিম কোর্ট

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিশাল জয়ের পরও ভোটার তালিকা থেকে প্রায় ৯০ লাখ নাম বাদ পড়া নিয়ে ভারতের সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়েছে তৃণমূল কংগ্রেস। দলটির অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে বিপুল সংখ্যক মানুষের নাম কেটে দেওয়ার ফলে অন্তত ৩১টি আসনের নির্বাচনী ফলাফল সরাসরি প্রভাবিত হয়েছে। এই আসনগুলোতে গত নির্বাচনে তৃণমূল জয়ী হলেও এবার সেখানে বিজেপি জয় পেয়েছে।

আদালতে তৃণমূলের আইনজীবীরা জানান, বাদ পড়া ভোটারের সংখ্যা তৃণমূলের পরাজয়ের ব্যবধানের চেয়ে অনেক বেশি। উদাহরণস্বরূপ, একটি আসনে তৃণমূল প্রার্থী মাত্র ৮৬২ ভোটে হারলেও সেখানে ৫ হাজারেরও বেশি ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া রাজ্যে তৃণমূল ও বিজেপির প্রাপ্ত ভোটের ব্যবধান যেখানে ৩২ লাখ, সেখানে তালিকা থেকে নাম বাদ পড়ার বিরুদ্ধে করা প্রায় ৩৫ লাখ আবেদন এখনও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

তবে নির্বাচন কমিশন এসব অভিযোগ অস্বীকার করেছে। কমিশনের দাবি, যেসব এলাকায় সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে, সেখানে তৃণমূলই জয়ী হয়েছে। শুনানি শেষে সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ দিয়েছে যে, যদি কোনো আসনে জয়ের ব্যবধান এতটাই কম হয় যা ভোটার তালিকা থেকে বাদ পড়াদের ভোটের মাধ্যমে বদলে যেতে পারত, তবে সংক্ষুব্ধ দল চাইলে সুনির্দিষ্ট পিটিশন দাখিল করতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনুমতি ছাড়া ভিডিও ধারণ: ব্যক্তিগত গোপনীয়তা ও আইনের রক্ষাকবচ

ভোটার তালিকা থেকে নাম বাদ: মমতার অভিযোগ নিয়ে যা জানাল ভারতের সুপ্রিম কোর্ট

আপডেট সময় : ০৫:৪৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬