ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

নোয়াখালীতে দুর্বৃত্তের গুলিতে জামায়াত কর্মী আহত, তদন্তে পুলিশ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নে দুর্বৃত্তের গুলিতে মাইনুল ইসলাম মাহিন (২৫) নামে এক জামায়াত কর্মী গুরুতর আহত হয়েছেন। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলেও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

গত সোমবার রাতে আমানউল্লাহপুর ইউনিয়নের আইয়ুবপুর গ্রামের ছাদু মিয়ার বাড়ি সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। আহত মাহিন আইয়ুবপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে মাহিন তার বাড়ির সামনের রাস্তায় বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন। সে সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে কাপড়ে মুখ বাঁধা অবস্থায় চার-পাঁচজন ব্যক্তি সেখানে এসে টর্চ লাইটের আলো জ্বালিয়ে গুলি ছোড়ে। এতে মাহিনের পায়ে গুলি লাগে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর দুর্বৃত্তরা আরও একবার গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয়রা মাহিনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন।

বেগমগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি আবদুর রহিম অভিযোগ করেন, অজ্ঞাত পরিচয় কয়েকজন সিএনজিযোগে এসে তাদের কর্মী মাহিনকে গুলি করে পালিয়ে গেছে। তিনি এটিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে ধারণা করছেন।

নোয়াখালী জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার জানান, গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আসার পর রোগীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

বেগমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান জানান, আমানউল্লাহপুরে একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এই ঘটনা ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থনৈতিক সংকটে ইরান: উচ্চ মূল্যস্ফীতিতে খাদ্য ঝুঁকিতে সাধারণ মানুষ

নোয়াখালীতে দুর্বৃত্তের গুলিতে জামায়াত কর্মী আহত, তদন্তে পুলিশ

আপডেট সময় : ০২:১৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬