ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

ফেনীতে মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা, বাবা ও বোনকে কুপিয়ে জখম করল যুবক

ফেনীর দাগনভূঞায় নেশার টাকার জন্য নিজের জন্মদাত্রী মাকে ছুরিকাঘাতে হত্যা করেছে এক যুবক। এই নৃশংস ঘটনায় ওই যুবকের বাবা ও বোনও গুরুতর আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত নারীর নাম লাকী আক্তার। আহতরা হলেন তার স্বামী মোস্তফা ভূঞা ও মেয়ে মিথিলা মোস্তফা। অভিযুক্ত যুবকের নাম রাফি মোস্তফা (২১)। স্থানীয় সূত্রে জানা গেছে, রাফি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই টাকার জন্য পরিবারের সদস্যদের ওপর চাপ সৃষ্টি করতেন। ঘটনার দিন সন্ধ্যায় তিনি বাবা-মায়ের কাছে টাকা দাবি করলে তারা অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে রাফি ধারালো ছুরি দিয়ে প্রথমে তার মায়ের ওপর হামলা চালান।

মায়ের চিৎকার শুনে বাবা ও বোন তাকে বাঁচাতে এগিয়ে এলে রাফি তাদেরও এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লাকী আক্তারকে মৃত ঘোষণা করেন। অন্য দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ অভিযুক্ত রাফিকে আটক করেছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদ বাস্তবায়ন: বিএনপির বিরুদ্ধে জামায়াতের অভিযোগ, সরকারকেও প্রশ্ন অলি আহমদের

ফেনীতে মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা, বাবা ও বোনকে কুপিয়ে জখম করল যুবক

আপডেট সময় : ০৯:২১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬