ঢাকা ০২:৫১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

অবৈধ সম্পদ অর্জন মামলা: এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউরের চার্জগঠন শুনানি পেছালো

সাড়ে ৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অভিযুক্ত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে চার্জগঠন শুনানি পিছিয়েছে। আদালত আগামী ৫ জুলাই শুনানির নতুন তারিখ নির্ধারণ করেছেন। ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতে আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এই আদেশ দেন।

দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, মতিউরের বিরুদ্ধে ৫ কোটি ২৮ লাখ টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১ কোটি ২৭ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। ইতিপূর্বে এই মামলার অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন।

উল্লেখ্য, গত কোরবানির ঈদে ১৫ লাখ টাকার ছাগল কেনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সূত্র ধরে মতিউর রহমানের বিপুল সম্পদের বিষয়টি প্রকাশ্যে আসে। পরবর্তীতে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ এবং বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুর্নীতি ও সন্ত্রাসকে রাজনৈতিক পরিচয়মুক্ত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

অবৈধ সম্পদ অর্জন মামলা: এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউরের চার্জগঠন শুনানি পেছালো

আপডেট সময় : ০১:৩২:৪৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬