ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাহানারা বেগম (৪৮) নামে এক নারী ঢিলের আঘাতে নিহত হয়েছেন। উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মধ্যপাড়ায় নিজ বাড়ির পাশেই স্বজনদের উঠানে তিনি হামলার শিকার হন। নিহত জাহানারা বেগম ওই গ্রামের ইলিয়াস মিয়ার স্ত্রী।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, নিজেদের মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে বিষয়টি জানতে পাশের এক চাচার বাড়িতে গিয়েছিলেন জাহানারা বেগম। সেখানে বাগবিতণ্ডার একপর্যায়ে তার ওপর ঢিল ছোড়া হয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
নাসিরনগর থানা পুলিশ জানিয়েছে, পারিবারিক বিরোধ ও কলহের জের ধরেই ওই নারীর ওপর আক্রমণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।
রিপোর্টারের নাম 
























