ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এক মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২১ জুলাই দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল প্রসিকিউশনের সময় আবেদনের শুনানি নিয়ে এই দিন ধার্য করেন। প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানায়, তদন্ত সংস্থা মাসুদ উদ্দিনকে একদিনের জিজ্ঞাসাবাদ করেছে এবং তারা এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও সময় চেয়েছিল।
উল্লেখ্য, এর আগে ট্রাইব্যুনাল তাকে হাজির করার নির্দেশ দিয়েছিলেন। তবে অন্য মামলায় রিমান্ডে থাকায় এতদিন তাকে আদালতে আনা সম্ভব হয়নি। পরে মানবতাবিরোধী অপরাধের এই মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতার দেখান এবং জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
রিপোর্টারের নাম 

























