ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

সহজ রেসিপি: সুস্বাদু পনির বিটরুট টিক্কা কাবাব

সন্ধ্যাবেলার আড্ডা কিংবা হালকা নাস্তার জন্য তৈরি করতে পারেন মজাদার পনির বিটরুট টিক্কা কাবাব। বিটরুট ও মশলার স্বাদের সাথে নরম পনিরের মিশ্রণ এই কাবাবকে করে তোলে অনন্য। সহজে তৈরি করা যায় এমন একটি রেসিপি নিচে দেওয়া হলো:

প্রথমে ২৫০ গ্রাম পনির নিয়ে তাতে আদা কুচি, কাঁচা মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, সামান্য ভাজা জিরার গুঁড়ো ও স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিন। এরপর এই মিশ্রণ থেকে ছোট ছোট বল তৈরি করে একপাশে রাখুন।

এবার একটি কড়াইয়ে তেল গরম করে তাতে আদা কুচি ও কাঁচা মরিচ কুচি হালকা ভেজে নিন। এরপর গ্রেট করা বিটরুট যোগ করুন। সঙ্গে স্বাদমতো লবণ, জিরার গুঁড়ো ও ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে ভেজে নামিয়ে নিন।

অন্য একটি পাত্রে সেদ্ধ করা আলু ম্যাশ করে তার সাথে ম্যাশ করা পনির মেশান। এরপর ভেজে রাখা বিটরুট, ধনিয়া পাতা কুচি, সামান্য লবণ, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং বাইন্ডিংয়ের জন্য আধা কাপ বেসন দিয়ে সব উপকরণ একত্রে ভালোভাবে মেখে একটি মিশ্রণ তৈরি করুন।

মিশ্রণ প্রস্তুত হলে অল্প করে হাতে নিয়ে চ্যাপ্টা গোল আকার দিন। এর মাঝে আগে তৈরি করে রাখা পনিরের বল রেখে কাবাবের আকার দিন। সবশেষে, অল্প তেলে কাবাবগুলো সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন। সুস্বাদু পনির বিটরুট টিক্কা কাবাব এখন পরিবেশনের জন্য প্রস্তুত। সস বা সালাদের সাথে গরম গরম পরিবেশন করুন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদ বাস্তবায়ন: বিএনপির বিরুদ্ধে জামায়াতের অভিযোগ, সরকারকেও প্রশ্ন অলি আহমদের

সহজ রেসিপি: সুস্বাদু পনির বিটরুট টিক্কা কাবাব

আপডেট সময় : ০৯:১৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬