ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

ঢাকা টেস্ট: জয়ের বিদায়ে চতুর্থ দিনে শুরুতেই হোঁচট খেল বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের চতুর্থ দিনের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। দিনের প্রথম ওভারেই ওপেনার মাহমুদুল হাসান জয়ের উইকেট হারিয়ে চাপে পড়েছে স্বাগতিক দল। পেসার আব্বাসের বলে লেগ বিফোরের শিকার হয়ে মাত্র ৫ রানে সাজঘরে ফেরেন তিনি। রিভিউ নিয়েও আম্পায়ার্স কলের কারণে শেষ পর্যন্ত তাকে মাঠ ছাড়তে হয়। এর আগে গতকাল শেষ বিকেলে আলোর স্বল্পতায় খেলা বন্ধ হওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল কোনো উইকেট না হারিয়ে ৭ রান।

ম্যাচের চিত্র অনুযায়ী, প্রথম ইনিংসে বাংলাদেশের ৪১৩ রানের জবাবে পাকিস্তান ৩৮৬ রানে অলআউট হয়। বাংলাদেশের হয়ে বল হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন মেহেদী হাসান মিরাজ, তিনি ১০২ রান খরচায় ৫টি উইকেট শিকার করেন। এছাড়া তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম দুটি করে উইকেট নিয়েছেন। পাকিস্তানের পক্ষে অভিষিক্ত আজান আওয়াইজ সেঞ্চুরি করলেও বাংলাদেশের ২৭ রানের লিড ভাঙতে পারেনি সফরকারীরা।

বর্তমানে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। সাদমান ইসলামের সঙ্গে ক্রিজে নতুন ব্যাটার হিসেবে যোগ দিয়েছেন মুমিনুল হক। লিড বড় করে পাকিস্তানকে একটি চ্যালেঞ্জিং লক্ষ্য দেওয়ার লক্ষ্যেই লড়ছে টাইগাররা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদক ও অনলাইন গেমের আসক্তি: কিশোর মনে এক ভয়াবহ মায়ার জগত

ঢাকা টেস্ট: জয়ের বিদায়ে চতুর্থ দিনে শুরুতেই হোঁচট খেল বাংলাদেশ

আপডেট সময় : ১০:২২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬