মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের কাছাকাছি কেউ যাওয়ার চেষ্টা করলে যুক্তরাষ্ট্র তা সঙ্গে সঙ্গেই জেনে যাবে এবং মার্কিন বাহিনী তাদের ‘উড়িয়ে’ দেবে।
হোয়াইট হাউসে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই কঠোর অবস্থান ব্যক্ত করেন। তিনি স্পষ্ট করে বলেন, এমন পরিস্থিতিতে মার্কিন বাহিনী সামরিক পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।
এই সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের পারমাণবিক উপকরণের ওপর কড়া নজরদারি এবং সামরিক পদক্ষেপের বিষয়ে তার প্রশাসনের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 





















