চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব পাঠিয়েছে ইরান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে এই প্রতিক্রিয়া জানানো হয়েছে বলে রবিবার নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।
ইরনার প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী আলোচনার প্রথম ধাপে শত্রুতা ও সংঘাত অবসানের ওপর জোর দেওয়া হবে। দীর্ঘদিনের এই অস্থিরতা নিরসনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করছে পাকিস্তান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ইসলামাবাদ প্রতিনিধি কামাল হায়দার জানিয়েছেন, পাকিস্তান ইতোমধ্যে ইরানের কাছ থেকে এই জবাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তিনি আরও বলেন, পাকিস্তান ইরান থেকে পাওয়া এই জবাব কত দ্রুত যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেয় এবং এর পরিপ্রেক্ষিতে ওয়াশিংটনের প্রতিক্রিয়া কী হয়, সেটিই এখন দেখার বিষয়।
রিপোর্টারের নাম 






















