জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখায় বিভিন্ন দল ও পেশার তিন শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। শুক্রবার সকালে রাজধানীর বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তাদের বরণ করে নেন কেন্দ্রীয় নেতারা।
নতুন যোগদানকারীদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী, চিকিৎসক, আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবী ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরা রয়েছেন।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ফুল দিয়ে নবাগতদের স্বাগত জানান। এ সময় দলের যুগ্ম সদস্য সচিব শাহরীন ইরা, যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ এম ভূইয়া, কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মনসুরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দলীয় নেতারা আশা প্রকাশ করেছেন যে, শীঘ্রই উত্তরার আরও কয়েকশ’ গার্মেন্টস শ্রমিক এনসিপির শ্রমিক সংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তিতে’ যোগদান করবেন। বিভিন্ন দল ও পেশার মানুষের এই ধারাবাহিক যোগদান এনসিপির সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে সহায়ক হবে বলে তারা দাবি করেন।
রিপোর্টারের নাম 

























