ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

বোনের বাড়িতে বেড়াতে এসে যুবক খুন, শিশু গুলিবিদ্ধ

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় গুলিবর্ষণের ঘটনায় হাসান প্রকাশ রাজু নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় রেশমি আকতার (১১) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। নিহত হাসান রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের বাসিন্দা এবং তিনি রৌফাবাদ এলাকায় তার বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন।

বৃহস্পতিবার (৭ মে) রাতে শহীদ মিনার এলাকায় এই ঘটনা ঘটে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার (ডিসি) আমিরুল ইসলাম নিশ্চিত করেছেন যে, গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছেন এবং একটি শিশু আহত হয়েছে। নিহত যুবকের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ এবং কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে বলে তিনি জানান।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক জানিয়েছেন, বায়েজিদ থানাধীন রৌফাবাদ কলোনির শহীদ মিনার গলিতে রেশমি আক্তার দোকানে যাওয়ার সময় একদল সন্ত্রাসী গুলি ছোড়ে। একটি গুলি শিশুটির চোখে লেগে গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রেশমি আক্তার রৌফাবাদ কলোনির রিয়াজ আহমেদের মেয়ে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বোনের বাড়িতে বেড়াতে এসে যুবক খুন, শিশু গুলিবিদ্ধ

বোনের বাড়িতে বেড়াতে এসে যুবক খুন, শিশু গুলিবিদ্ধ

আপডেট সময় : ০৩:০৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬