রাজধানীর কারওয়ান বাজারের সোনারগাঁও হোটেলের সামনে থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরের দিকে হোটেলের সামনের ট্রাফিক বক্সের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ৬০ বছর বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরের দিকে পথচারীরা ওই ব্যক্তিকে রাস্তায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
পুলিশের প্রাথমিক ধারণা, ভোরের দিকে দ্রুতগামী কোনো যানবাহনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
রিপোর্টারের নাম 
























