রাজধানীর আদাবর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের অন্যতম মূলহোতা রুবেল ওরফে ‘পাংখা রুবেল’কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে শেখেরটেক এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত রুবেলের বিরুদ্ধে ছিনতাই, দস্যুতা, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ৯টি মামলা রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, রুবেল স্থানীয়ভাবে ‘রক্ত চোষা জনি গ্রুপ’ নামক একটি কিশোর গ্যাংয়ের সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত। তিনি আদাবর থানার দুটি পরোয়ানাভুক্ত মামলার পলাতক আসামি ছিলেন। দীর্ঘদিন ধরে ওই এলাকায় ত্রাস সৃষ্টি ও অপরাধমূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা পাওয়া গেছে।
পুলিশের তেজগাঁও জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। কিশোর গ্যাং কালচার নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
রিপোর্টারের নাম 























