ঢাকা ০২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

১১৫ কোটি টাকা পাচারের অভিযোগে ইউনিক গ্রুপের নূর আলীর বিরুদ্ধে সিআইডির মামলা

রাজধানীর বনানীতে সরকারি জমিতে অবৈধভাবে ভবন নির্মাণ এবং অর্থ পাচারের অভিযোগে ইউনিক গ্রুপের কর্ণধার নূর আলী ও তার প্রতিষ্ঠান বোরাক রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযোগ রয়েছে, বনানী সুপার মার্কেট কাম হাউজিং প্রকল্পে চুক্তির শর্ত লঙ্ঘন করে ১৪ তলার পরিবর্তে ২৮ তলা ভবন নির্মাণ করেছে প্রতিষ্ঠানটি।

সিআইডির অনুসন্ধানে দেখা গেছে, রাজউক এবং সিভিল এভিয়েশনের অনাপত্তি ছাড়াই এই বিশাল ভবন নির্মাণ করা হয়েছে, যা বিমান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ। এই অবৈধ ভবনে হোটেল ব্যবসা পরিচালনা করে অভিযুক্তরা প্রায় ১১৫ কোটি ৫৮ লাখ টাকা আয় করেছেন এবং পরবর্তীতে তা পাচার করেছেন বলে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। বর্তমানে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম বিভাগ মামলাটির তদন্ত করছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে কিশোর গ্যাং লিডার ও শীর্ষ ছিনতাইকারী ‘পাংখা রুবেল’ গ্রেফতার

১১৫ কোটি টাকা পাচারের অভিযোগে ইউনিক গ্রুপের নূর আলীর বিরুদ্ধে সিআইডির মামলা

আপডেট সময় : ০১:২৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬