ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

গীতি ও নৃত্যের ছন্দে মঞ্চে জীবন্ত হয়ে উঠলেন রবীন্দ্রনাথের নারী চরিত্ররা

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে রাজধানীর গুলশানে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। গীতি, নৃত্য ও ফ্যাশন শোর এক অনন্য মেলবন্ধনে এদিন মঞ্চে জীবন্ত হয়ে ওঠে ঠাকুরবাড়ি এবং রবীন্দ্র সাহিত্যের কালজয়ী নারী চরিত্রগুলো। বৃহস্পতিবার সন্ধ্যায় একটি অভিজাত হোটেলে এই ব্যতিক্রমী আয়োজনটি দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে ‘শেষের কবিতা’র লাবণ্য, ‘গোরা’র সুচরিতা, ‘নষ্টনীড়’র চারুলতা কিংবা ‘ঘরে-বাইরে’র বিমলার মতো চরিত্রগুলোকে শৈল্পিকভাবে উপস্থাপন করেন একঝাঁক তরুণ শিল্পী। পাশাপাশি ঠাকুরবাড়ির পর্দার আড়ালের প্রভাবশালী নারী যেমন কাদম্বরী দেবী, জ্ঞানদানন্দিনী ও মৃণালিনী দেবীদের জীবন ও ব্যক্তিত্বকেও ফুটিয়ে তোলা হয়। রবীন্দ্রনাথের নৃত্যনাট্যের চিত্রাঙ্গদা, চণ্ডালিকা ও শ্যামা চরিত্রগুলোর পরিবেশনা ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।

‘নব আনন্দে জাগো’ শীর্ষক এই অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ, ভারতীয় হাইকমিশন এবং ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার। অনুষ্ঠানে উপস্থিত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বিশ্বশান্তি ও মানবতায় রবীন্দ্রনাথের অবদানের কথা স্মরণ করেন। ফ্যাশন শো ও সংগীতের এই দীর্ঘ আয়োজনে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন দেশের প্রথিতযশা শিল্পীরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী সহিংসতা: শুভেন্দুর ঘনিষ্ঠ সহযোগী খুন, উত্তেজনার পারদ তুঙ্গে

গীতি ও নৃত্যের ছন্দে মঞ্চে জীবন্ত হয়ে উঠলেন রবীন্দ্রনাথের নারী চরিত্ররা

আপডেট সময় : ০৩:৩৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬