ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

ফরিদপুরে প্রতিমন্ত্রীর বক্তব্য চলাকালীন দুই এমপির হট্টগোল, অনুষ্ঠানস্থল ত্যাগ প্রতিমন্ত্রীর

ফরিদপুর সদর উপজেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় দুই সংসদ সদস্যের অনুসারীদের হট্টগোলের মুখে পড়েন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এ ঘটনার জেরে তিনি মাঝপথেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

জানা যায়, বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১২টার দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ এবং ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।

উদ্বোধনী অনুষ্ঠানের পর আলোচনা সভা শুরু হয়। প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বক্তব্য শুরু করার ছয়-সাত মিনিটের মধ্যেই দুই সংসদ সদস্য তাদের অনুসারীদের নিয়ে স্লোগান দিয়ে অনুষ্ঠানস্থলে হট্টগোল সৃষ্টি করেন বলে অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে প্রতিমন্ত্রী অনুষ্ঠানস্থলে আর না থেকে সেখান থেকে চলে যান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বোনের বাড়িতে বেড়াতে এসে যুবক খুন, শিশু গুলিবিদ্ধ

ফরিদপুরে প্রতিমন্ত্রীর বক্তব্য চলাকালীন দুই এমপির হট্টগোল, অনুষ্ঠানস্থল ত্যাগ প্রতিমন্ত্রীর

আপডেট সময় : ০২:০৬:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬