ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

হবিগঞ্জে প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা

সংবাদ প্রকাশের জেরে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ তিন সংবাদকর্মীর বিরুদ্ধে হবিগঞ্জে একটি মানহানি মামলা দায়ের করা হয়েছে। ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে মামলাটি করেছেন স্থানীয় একটি বেসরকারি সংস্থার প্রধান।

আদালত সূত্রে জানা গেছে, ‘পিপলস অ্যাসিস্ট্যান্ট ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট’ (পাশা) নামক একটি এনজিওর নির্বাহী পরিচালক সৈয়দ হুমায়ুন কবির বাদী হয়ে হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এই মামলাটি করেন। মামলায় সম্পাদক ছাড়াও সংশ্লিষ্ট পত্রিকার একজন জ্যেষ্ঠ প্রতিবেদক ও স্থানীয় প্রতিনিধিকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট পত্রিকায় উক্ত এনজিওর নির্বাচন পর্যবেক্ষক নিয়োগ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরবর্তীতে এ বিষয়ে আরও ফলোআপ রিপোর্ট ও উপসম্পাদকীয় প্রকাশ করা হয়, যা সংস্থাটির ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ণ করেছে বলে বাদী দাবি করেন। আদালত মামলাটি আমলে নিয়ে জেলা গোয়েন্দা শাখা বা ডিবি-কে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। অভিযুক্ত সংবাদকর্মীরা জানিয়েছেন, তারা বিষয়টি আইনগতভাবেই মোকাবিলা করবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আজ ঢাকার আবহাওয়া: বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা বাড়তে পারে

হবিগঞ্জে প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা

আপডেট সময় : ০৯:১৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬