ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, রাজ্যপালের অবস্থান স্পষ্ট

তামিলনাড়ুর চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে সরকার গঠন নিয়ে রাজ্যভবন তাদের অবস্থান স্পষ্ট করেছে। সূত্রমতে, যে দল ১১৮ জন বিধায়কের সমর্থনের প্রমাণ দিতে পারবে, তাদেরই সরকার গঠনের আমন্ত্রণ জানানো হবে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এই খবর জানিয়েছে।

রাজ্যভবন জানিয়েছে যে সমস্ত সিদ্ধান্ত সাংবিধানিক নিয়ম মেনেই নেওয়া হচ্ছে। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার সরকারের চাপে কাজ করছেন এমন অভিযোগ অস্বীকার করেছে রাজভবনের সূত্রগুলো। তারা আরও জানিয়েছে, প্রয়োজনীয় জনমত বা ম্যান্ডেট প্রমাণ করতে পারলেই সংশ্লিষ্ট পক্ষকে সরকার গঠনের অনুমতি দেওয়া হবে।

২৩৪ সদস্যের তামিলনাড়ু বিধানসভায় ১০৮টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়ের দল মিলাগা ভেট্টি কাজাগম (টিভিকে)। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা দলটি পায়নি। টিভিকে-র দাবি, একক বৃহত্তম দল হিসেবে সরকার গঠনের আমন্ত্রণ তাদেরই পাওয়া উচিত। কিন্তু রাজ্যপাল আরলেকার বিজয়কে সরকার গঠনের দাবি জানানোর সুযোগ দেননি, কারণ দলটির প্রয়োজনীয় সংখ্যা নেই বলে তিনি মনে করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শৈলকূপায় মসজিদের কমিটি গঠন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২২

তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, রাজ্যপালের অবস্থান স্পষ্ট

আপডেট সময় : ১২:২৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬