রাজধানীর মহাখালী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. রফিকুল ইসলাম (৪০) নামে এক হাসপাতালকর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলি তার পায়ে বিদ্ধ হয়েছিল, যা পরে চিকিৎসকরা অপসারণ করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতের বোন রাশেদা জানান, ঘটনার সময় রফিকুল মহাখালী পুরাতন কাঁচাবাজারের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ৫-৬ জন অজ্ঞাত দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। একটি গুলি তার বাম উরুতে লাগে। তবে কী কারণে এই হামলা হয়েছে, সে বিষয়ে তারা কিছু জানেন না।
রফিকুল ইসলাম বরগুনা সদর উপজেলার ঘরবাড়িয়া এলাকার বাসিন্দা। তিনি মিরপুরের একটি ডেন্টাল হাসপাতালে আউটসোর্সিং কর্মচারী হিসেবে কাজ করেন এবং বর্তমানে মহাখালী এলাকায় বসবাস করছিলেন।
রিপোর্টারের নাম 























