ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

বেনাপোল সীমান্তে বিজিবি’র কঠোর নজরদারি: অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বিশেষ সতর্কতা

ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে যশোরের শার্শা ও বেনাপোল সীমান্তজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অরাজকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে যশোর ৪৯ বিজিবি এবং খুলনা ২১ বিজিবির আওতাধীন প্রায় ১০২ কিলোমিটার সীমান্ত এলাকায় অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, রঘুনাথপুর, শিকারপুর, সাদীপুর, ঘিবা, পুটখালী ও গোগাসহ সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল কার্যক্রম আরও বৃদ্ধি করা হয়েছে। প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ না ঘটে, সেজন্য বিজিবি সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এই বাড়তি তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দীর্ঘ ৩৯ বছরের শিক্ষকতা শেষে মতলবে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

বেনাপোল সীমান্তে বিজিবি’র কঠোর নজরদারি: অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বিশেষ সতর্কতা

আপডেট সময় : ০৯:৪১:০৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬