ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে: ১৯ ইন্টারসেকশনে চালু এআই ক্যামেরা, দেড় হাজার মামলা দায়ের

রাজধানীর ১৯টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক ট্রাফিক ক্যামেরা সক্রিয় রয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ মঙ্গলবার তেজগাঁও ট্রাফিক বিভাগের ডিসি কার্যালয়ে ‘তেজগাঁও বিভাগের লেক রোডে এআই ক্যামেরার উদ্বোধন’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, পূর্বে ১৫টি ইন্টারসেকশনে এআই ক্যামেরা চালু ছিল। নতুন করে আরও চারটি যুক্ত হওয়ায় মোট ১৯টি স্থানে এই প্রযুক্তি ব্যবহার হচ্ছে। এছাড়া, রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ জংশনেও এআই ক্যামেরা স্থাপনের কাজ চলমান রয়েছে।

তিনি আরও জানান, এআই ক্যামেরার মাধ্যমে এ পর্যন্ত প্রায় দেড় হাজার ট্রাফিক মামলা করা হয়েছে। প্রতিটি মামলার জরিমানার পরিমাণ ভিন্ন হওয়ায় মোট আদায়ের হালনাগাদ তথ্য ট্রাফিক বিভাগের কাছে সংরক্ষিত আছে।

এআই ট্রাফিক প্রসিকিউশন প্রসঙ্গে কমিশনার ব্যাখ্যা করেন, ক্যামেরায় ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত হলে শুধু মোবাইলে বার্তা নয়, ডাকযোগেও নিবন্ধিত গাড়ির মালিকের ঠিকানায় প্রসিকিউশনের নোটিশ পাঠানো হয়। একই সঙ্গে ডিএমপির ট্রাফিক বিভাগের নির্ধারিত নম্বর থেকে এসএমএস পাঠানো হয় এবং বিষয়টি ডিএমপির ট্রাফিক বিভাগের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়।

গাড়ি বিক্রির পর মালিকানা পরিবর্তন না করায় নোটিশ পুরোনো মালিকের কাছে যাচ্ছে—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এ পর্যন্ত প্রায় ৩৮ হাজার সমন ইস্যু করা হয়েছে।

রাজধানীর সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণের বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, এসব অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে রাজধানীর সব সড়ক থেকে ব্যাটারিচালিত অটোরিকশা সরিয়ে দেওয়া সম্ভব নয়। তিনি আরও বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ডিএমপি একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে এবং সমন্বিত সিদ্ধান্ত অনুযায়ী ধাপে ধাপে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার উল্লেখ করেন, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ক্রসিং এবং দুর্ঘটনাপ্রবণ পয়েন্টগুলোতে এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর ফলে ট্রাফিক ব্যবস্থাপনায় দৃশ্যমান উন্নতি হয়েছে এবং চালকদের মধ্যে নির্ধারিত লেনে চলা ও ট্রাফিক সিগন্যাল মেনে চলার ইতিবাচক প্রবণতা তৈরি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিংবদন্তি শিল্পী মুস্তাফা মনোয়ারের চিরবিদায়: শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত

রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে: ১৯ ইন্টারসেকশনে চালু এআই ক্যামেরা, দেড় হাজার মামলা দায়ের

আপডেট সময় : ০৫:০৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬