ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে কেন্দ্রীয় ব্যাংক: অপরিবর্তিত থাকছে নীতি সুদহার

প্রত্যাশিত মাত্রায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসায় আগামী অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) জন্য নীতি সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ মুদ্রানীতি ঘোষণা করেন ডেপুটি গভর্নর হাবিবুর রহমান।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান, ডেপুটি গভর্নর নুরুন নাহারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঘোষিত মুদ্রানীতিতে কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদহার (রেপো) ১০ শতাংশে অপরিবর্তিত রেখেছে। মূলত ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছে সরকারি সিকিউরিটিজ বন্ধক রেখে রেপোর বিপরীতে স্বল্পমেয়াদি ঋণ গ্রহণ করে।

অন্যদিকে, নতুন মুদ্রানীতিতে আন্তঃব্যাংক ধার নেওয়ার ক্ষেত্রে নীতি সুদহার স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) ১১ দশমিক ৫০ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে। এছাড়া, ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছে অর্থ জমা রাখার ক্ষেত্রে প্রযোজ্য স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) ৭ দশমিক ৫০ শতাংশে বহাল রাখা হয়েছে। মুদ্রানীতি ঘোষণায় বলা হয়েছে, আগামী অর্থবছরে মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশে নেমে আসবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দীর্ঘ ৩৯ বছরের শিক্ষকতা শেষে মতলবে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে কেন্দ্রীয় ব্যাংক: অপরিবর্তিত থাকছে নীতি সুদহার

আপডেট সময় : ০৩:৫৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬