ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনা: রিমান্ড শেষে কারাগারে অভিনেতা জাহের আলভী

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূইয়া ওরফে জাহের আলভীকে স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার, ৩০ জুন, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালত এই আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী আবজাল হোসাইন মৃধা জানান, আলভীর পক্ষে এদিন কোনো জামিন আবেদন করা হয়নি। দুই দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আইনজীবীর পক্ষ থেকে এই ঘটনায় জড়িত অন্যান্যদেরও তদন্ত প্রতিবেদনে অন্তর্ভুক্ত করার আবেদন করা হয়েছে।

এর আগে, ডিবি পুলিশ রিমান্ড শেষে আলভীকে আদালতে হাজির করে এবং তাকে কারাগারে আটক রাখার আবেদন জানায়। ডিএমপির মিরপুর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক মো. আব্দুল মালেক তার আবেদনে উল্লেখ করেন, জিজ্ঞাসাবাদে আসামির কাছ থেকে মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা তদন্তে সহায়ক। প্রাথমিক তদন্তে তার সম্পৃক্ততাও প্রমাণিত হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ জুন জাহের আলভী আদালতে আত্মসমর্পণ করলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। পরে ২১ জুন ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে, ২৪ জুন বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি মিরপুরের ডিওএইচএস-এর বাসা থেকে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় আলভীর স্ত্রী ইকরাকে উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই দিন রাতেই ইকরার বাবা কবির হায়াত খান একটি মামলা দায়ের করেন, যেখানে তিনি অভিযোগ করেন যে দীর্ঘদিনের পারিবারিক কলহ ও নির্যাতনের কারণেই ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিংবদন্তি শিল্পী মুস্তাফা মনোয়ারের চিরবিদায়: শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত

স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনা: রিমান্ড শেষে কারাগারে অভিনেতা জাহের আলভী

আপডেট সময় : ০৫:০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬