ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী: স্ট্যাচু অব লিবার্টিতে ফ্রান্সের বর্ণাঢ্য আলোক প্রদর্শনী

যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে নিউইয়র্কের বিখ্যাত স্ট্যাচু অব লিবার্টিতে এক বর্ণাঢ্য আলোক প্রদর্শনীর আয়োজন করবে ফ্রান্স। ফ্রান্সের কনস্যুলেট সোমবার এই তথ্য নিশ্চিত করেছে।

‘স্মরণীয় শিল্পসৃষ্টি’ হিসেবে অভিহিত এই বিশেষ আয়োজনটি আগে থেকেই ধারণ করা হবে এবং আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে এবিসি নেটওয়ার্কের ২৫ ঘণ্টাব্যাপী বিশেষ সম্প্রচারের শুরুতে এটি প্রচার করা হবে। নিউইয়র্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ফরাসি কনস্যুলেট এক বিবৃতিতে জানিয়েছে, এই প্রদর্শনীর মাধ্যমে স্ট্যাচু অব লিবার্টিকে এমন এক নতুন রূপে উপস্থাপন করা হবে, যা এর আগে কখনো দেখা যায়নি। এর মূল উদ্দেশ্য হলো মূর্তিটির প্রতীকী ও আবেগঘন তাৎপর্যকে আরও উজ্জ্বলভাবে তুলে ধরা।

নিউইয়র্কে নিযুক্ত ফ্রান্সের কনসাল সেডরিক ফুরসিকো এএফপিকে জানান, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের বন্ধুত্বের ইতিহাস দীর্ঘ ২৫০ বছরের, যা এখনও অত্যন্ত দৃঢ় ও গভীর। এই বিশেষ বন্ধনকে স্মরণীয় করে রাখতেই তারা এমন একটি ব্যতিক্রমী আয়োজন করতে চেয়েছেন।

প্রসঙ্গত, ফ্রান্স ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রকে নিউইয়র্ক বন্দরের এই স্ট্যাচু অব লিবার্টি উপহার দিয়েছিল, যা বর্তমানে যুক্তরাষ্ট্রের অন্যতম বিখ্যাত স্থাপনা হিসেবে পরিচিত।

যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই মাসেই ফ্রান্স তাদের বিমানবাহিনীর অ্যারোবেটিকস দলও যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে। গত ৯ জুন ‘পাত্রুই দ্য ফ্রান্স’-এর আটটি আলফা জেট ম্যানহাটনের আকাশে ফরাসি জাতীয় পতাকার তিন রঙে আকাশ রাঙিয়ে স্ট্যাচু অব লিবার্টির উপর দিয়ে উড়ে যায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিংবদন্তি শিল্পী মুস্তাফা মনোয়ারের চিরবিদায়: শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত

যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী: স্ট্যাচু অব লিবার্টিতে ফ্রান্সের বর্ণাঢ্য আলোক প্রদর্শনী

আপডেট সময় : ০৫:০৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬