ঢাকা ০২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলার রায় আজ

জুলাই বিপ্লবের সময় ছাত্র-জনতার ওপর দমন-পীড়ন এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর রায় ঘোষণা করা হবে আজ মঙ্গলবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই গুরুত্বপূর্ণ রায় প্রদান করবেন। রায়টি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।

এর আগে গত মে মাসে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের দীর্ঘ যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছিলেন। প্রসিকিউশনের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে ইনু আন্দোলন দমাতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিভিন্ন বিতর্কিত পরামর্শ দিয়েছিলেন। বিশেষ করে সাধারণ মানুষকে ‘জঙ্গি’ আখ্যা দিয়ে তাদের ওপর চড়াও হওয়ার উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। প্রসিকিউশন পক্ষ ট্রাইব্যুনালে ১০ জন সাক্ষী এবং বিভিন্ন ভিডিও ফুটেজ তথ্য-প্রমাণ হিসেবে উপস্থাপন করেছে।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা এসব অভিযোগ অস্বীকার করে আদালতে দীর্ঘ ৯ কার্যদিবস ধরে যুক্তিতর্ক তুলে ধরেন। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম আশা প্রকাশ করেছেন যে, অপরাধের গুরুত্ব বিবেচনায় অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে। জুলাই আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের করা মামলাগুলোর মধ্যে এটি অন্যতম আলোচিত মামলা, যার রায়ের দিকে তাকিয়ে আছে গোটা দেশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাঁশখালীতে ৩১ কোটি টাকা আত্মসাৎ: ৭৩ বিনিয়োগকারীর অভিযোগে লাপাত্তা ওয়াহিদুল

জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলার রায় আজ

আপডেট সময় : ১২:৪০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬