ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান সৃষ্টি ও প্রায়োগিক গবেষণাকে প্রাধান্য দিতে হবে: ইউজিসি সদস্য

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে জ্ঞান সৃষ্টির সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে প্রতিষ্ঠিত করার ওপর জোর দিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম। তিনি বলেন, অগ্রগতির মূল ভিত্তি হচ্ছে গবেষণা। ভালো গবেষণা ও আবিষ্কার ছাড়া কোনো জাতি টেকসই উন্নয়ন অর্জন করতে পারে না।

মঙ্গলবার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর সেন্ট্রাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘রিসার্চ এক্সেলেন্স অ্যাওয়ার্ড প্রোগ্রাম ২০২৫’ শীর্ষক পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি সদস্য এসব কথা বলেন। আইআইইউসি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেন্ট্রালাইজড সাপোর্ট টু দ্যা নেটওয়ার্ক অব ইরাসমাস ন্যাশনাল ফোকাল পয়েন্টস এর এশিয়ার আঞ্চলিক ব্যবস্থাপক ড. মোঃ আশিকুর রহমান এবং আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আ. ন. ম. শামসুল ইসলামসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম বলেন, সরকারও মনে করে যে, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনে গবেষণা অপরিহার্য। তাই সরকার গবেষণা, আবিষ্কার ও উচ্চশিক্ষার উন্নয়নে বিশেষ অগ্রাধিকার দিয়েছে। তিনি আরও যোগ করেন, গবেষণা শুধু পেশাগত কাজ নয়, সমাজ ও জাতীয় উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ইউজিসি সদস্যের মতে, গবেষণাকে কেবল ল্যাব আর জার্নালে সীমাবদ্ধ রাখা উচিত নয়, বরং প্রকৃত জীবন-সমস্যা সমাধানে গবেষণা হওয়া প্রয়োজন। বিশুদ্ধ গবেষণার চেয়ে প্রায়োগিক গবেষণাকে গুরুত্ব দিতে হবে। কর্মসংস্থানযোগ্য গ্র্যাজুয়েট তৈরি এবং জ্ঞান সৃষ্টি ও জ্ঞান বিনিময়ের একটি সুনির্দিষ্ট মিশন বিশ্ববিদ্যালয়ের থাকা উচিত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোলায় বাস মালিকদের বিরুদ্ধে অটোরিকশাচালকদের প্রতিবাদ: নির্যাতন বন্ধে ১০ দফা দাবি

উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান সৃষ্টি ও প্রায়োগিক গবেষণাকে প্রাধান্য দিতে হবে: ইউজিসি সদস্য

আপডেট সময় : ০২:৫০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬