ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

কোরবানির পশুর হাটে চাঁদাবাজি ঠেকাতে কঠোর হুঁশিয়ারি সরকারের

আসন্ন কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পশুর হাটকে ঘিরে চাঁদাবাজির কোনো অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শনের সময় তিনি এই নির্দেশনা দেন।

প্রতিমন্ত্রী আরও জানান, মহাসড়কে পশু পরিবহনকালে চাঁদাবাজি রোধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। হাটের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‍্যাব ও প্রয়োজনে সেনাবাহিনীর টহল জোরদার করা হবে। এছাড়া জাল টাকা শনাক্তকরণে বিশেষ ব্যবস্থা, ওয়াচ টাওয়ার স্থাপন এবং ইজারাদারদের নিজস্ব স্বেচ্ছাসেবক দলের মাধ্যমে সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। পশুর সংখ্যা বাড়লেও যেন জনদুর্ভোগ সৃষ্টি না হয়, সে বিষয়ে আগাম প্রস্তুতির কথাও জানিয়েছেন প্রতিমন্ত্রী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দীর্ঘ ৩৯ বছরের শিক্ষকতা শেষে মতলবে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

কোরবানির পশুর হাটে চাঁদাবাজি ঠেকাতে কঠোর হুঁশিয়ারি সরকারের

আপডেট সময় : ০৮:৩৯:১৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬