পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, বর্তমানে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা সংকট অনেকটা আড়ালে পড়ে গেছে। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার রোহিঙ্গাদের সম্মান ও নিরাপত্তার সাথে নিজ দেশে প্রত্যাবাসনে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গা সংকট কোনো একক দেশের সমস্যা নয়, বরং এটি একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। মিয়ানমারের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও চীন, ভারত ও আসিয়ানভুক্ত দেশগুলোর সাথে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক সহায়তার পরিমাণ কমে আসায় ক্যাম্পে মানবিক সংকট তৈরি হচ্ছে, যা উদ্বেগের বিষয়। রোহিঙ্গাদের অধিকার নিশ্চিত করে দ্রুত প্রত্যাবাসনের জন্য সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে তিনি জানান।
রিপোর্টারের নাম 





















