ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

আইজিপির সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আগ্রহ প্রকাশ

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মো. বেনজীর আহমেদের সঙ্গে তাঁর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত ড. আন্তোনিও আলেসান্দ্রো। বুধবার (৬ মে) পুলিশ হেডকোয়ার্টার্সে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ইতালির রাষ্ট্রদূত নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান। তিনি বাংলাদেশ পুলিশের সঙ্গে চলমান প্রশিক্ষণ কার্যক্রম এবং অনিয়মিত মাইগ্রেশন, মানবপাচার, চোরাচালান ও নিরাপত্তা সহায়তা সংশ্লিষ্ট বিষয়ে সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলোতে আগ্রহ প্রকাশ করেন।

আইজিপি ড. বেনজীর আহমেদ সাইবার নিরাপত্তায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের জন্য ইতালির সহায়তা কামনা করেন। তিনি আরও বলেন, উভয় দেশের পুলিশ সদস্যদের মধ্যে সমন্বয় জোরদারসহ পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এই সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দীর্ঘ ৩৯ বছরের শিক্ষকতা শেষে মতলবে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

আইজিপির সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আগ্রহ প্রকাশ

আপডেট সময় : ০৮:৩৪:১৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬