নওগাঁর নিয়ামতপুর ও মহাদেবপুর উপজেলায় বজ্রাঘাতে তিন জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুই জন কৃষক রয়েছেন। বুধবার (৬ মে) দুপুরে নিয়ামতপুরের চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রাম এবং হাজিনগর ইউনিয়নে এই ঘটনা ঘটে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, হাজিনগর ইউনিয়নে জমিতে ধান কাটার সময় বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু হয়। নিহত শ্রমিক খাসের হাট ঊঠাপাড়া এলাকার বাসিন্দা হলেও তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অন্যদিকে, চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে জমি থেকে ধান তোলার সময় বজ্রাঘাতে অনুকূল চন্দ্র মোহন্ত নামে আরেকজন নিহত হন।
মহাদেবপুর থানার ওসি ওমর ফারুকের তথ্যানুসারে, উপজেলার খাজুর উনিয়নের কুড়াপাড়া গ্রামে জমিতে কাজ করার সময় বজ্রপাতে দিলীপ চন্দ্র বর্মন নামে এক কৃষক প্রাণ হারান। এই ঘটনাগুলো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 
























