পল্লী উন্নয়ন খাতে গবেষণা, দক্ষতা বৃদ্ধি এবং উদ্ভাবনী কার্যক্রমকে আরও গতিশীল করতে সিরডাপের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে সরকার। সোমবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সঙ্গে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্র (সিরডাপ)-এর মহাপরিচালক ড. পি চন্দ্র শেখরার বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে মন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন ও উদ্ভাবনী চ্যালেঞ্জ মোকাবিলায় সিরডাপ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে। এ সময় সিরডাপের মহাপরিচালক বাংলাদেশের চলমান উন্নয়নমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সরকারের ‘ফ্যামিলি কার্ড’ উদ্যোগকে জনবান্ধব হিসেবে উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 

























