পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাথমিক ফলাফলে পিছিয়ে পড়ার প্রবণতা দেখা দিলেও নিজের নেতাকর্মীদের মনোবল না হারানোর বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, গণনার প্রাথমিক পর্যায়ে যেসব তথ্য আসছে তা বিভ্রান্তিকর। তিনি দলীয় প্রার্থী ও এজেন্টদের গণনাকেন্দ্র ছেড়ে না আসার কঠোর নির্দেশ দিয়েছেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, তৃণমূল কংগ্রেস এখনো অনেক আসনে এগিয়ে আছে যা কৌশলে আড়াল করা হচ্ছে। তিনি বলেন, চূড়ান্ত ফলাফলের জন্য সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং তৃণমূল শেষ পর্যন্তই জয়ী হবে। নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তিনি নেতাকর্মীদের বাঘের মতো লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
রিপোর্টারের নাম 























