দেশের অলাভজনক ও বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত কলকারখানাগুলো দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে দ্রুত পুনরায় সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রী শিল্পায়নের গতি ত্বরান্বিত করতে এবং কর্মসংস্থান সৃষ্টিতে এসব কারখানা চালুর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সভায় জানানো হয়, বন্ধ থাকা এসব কলকারখানায় বিনিয়োগের জন্য অনেক বেসরকারি প্রতিষ্ঠান ইতোমধ্যে আগ্রহ প্রকাশ করেছে। বিনিয়োগকারীদের দেওয়া বিভিন্ন প্রস্তাবের সম্ভাব্যতা বর্তমানে যাচাই করা হচ্ছে। প্রধানমন্ত্রী পুরো প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি স্পষ্ট করে বলেন, কোনো ধরনের অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ সহ্য করা হবে না।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা এবং বিনিয়োগের পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
রিপোর্টারের নাম 





















