ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

গণভোট ও কর্মসংস্থানের দাবিতে এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ শুরু সোমবার

গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ৬ জুলাই সোমবার থেকে দেশের ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় এই পদযাত্রা শুরু হবে। শনিবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই রোডম্যাপ তুলে ধরেন দলটির অন্যতম সংগঠক সারজিস আলম।

সারজিস আলম জানান, জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগ এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করেই এই কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। পদযাত্রার প্রথম দিনেই গাজীপুরের কালীগঞ্জ ও সাভারে কর্মসূচি পালন করা হবে। এরপর পর্যায়ক্রমে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর ও রাজশাহীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে এই পদযাত্রা চলবে। এনসিপির শীর্ষ নেতারা এই কর্মসূচিতে সরাসরি অংশগ্রহণ করবেন বলে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খামেনির নেতৃত্ব ও প্রজ্ঞা প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় হয়ে থাকবে: শাহবাজ শরিফ

গণভোট ও কর্মসংস্থানের দাবিতে এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ শুরু সোমবার

আপডেট সময় : ০৭:৫৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬