যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবতরণের সময় ইউনাইটেড এয়ারলাইনসের একটি বোয়িং ৭৬৭ বিমান রানওয়ের কাছে থাকা লাইটপোস্ট ও একটি ডেলিভারি ট্রাকে ধাক্কা দিয়েছে। ইতালির ভেনিস থেকে আসা বিমানটি ২২১ জন যাত্রী ও ১০ জন ক্রু নিয়ে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বিমানটি অবতরণের সময় নিউ জার্সি টার্নপাইকে থাকা একটি লাইটপোস্টে আঘাত করলে এর সামান্য ক্ষয়ক্ষতি হয়।
পোর্ট কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট বিমান সংস্থার তথ্যমতে, এ ঘটনায় বিমানে থাকা কেউ আহত হননি। তবে ট্রাক্টর-ট্রেলারটির চালক সামান্য আহত হয়েছেন এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর ইউনাইটেড এয়ারলাইনস সংশ্লিষ্ট ফ্লাইট ক্রুদের দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে এবং পুরো বিষয়টি নিয়ে একটি উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।
রিপোর্টারের নাম 























