ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

হরমুজ প্রণালিতে কঠোর অবস্থানে ইরান: বিদেশি জাহাজের গতিবিধিতে কড়া নজরদারি

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে চলাচলকারী সব বাণিজ্যিক জাহাজ ও ট্যাঙ্কারের জন্য নতুন নির্দেশনা জারি করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রণালি দিয়ে যাওয়ার সময় অবশ্যই ইরানি বাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে। এই নির্দেশনা অমান্য করলে জাহাজগুলো হামলার মুখে পড়তে পারে বলে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ইরানি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালির নিরাপত্তার দায়িত্ব সম্পূর্ণভাবে তাদের হাতে। যেকোনো পরিস্থিতিতে নৌযানগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা বাধ্যতামূলক। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ঘোষিত ‘এসকর্ট মিশন’ বা পাহারা দিয়ে জাহাজ পার করে দেওয়ার উদ্যোগের প্রতিক্রিয়ায় ইরান এই কঠোর অবস্থান নিয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, কোনো বিদেশি সশস্ত্র বাহিনী, বিশেষ করে মার্কিন সেনারা যদি এই প্রণালিতে উস্কানিমূলক প্রবেশের চেষ্টা করে, তবে তাদের ওপর হামলা চালাতে ইরান দ্বিধা করবে না। হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের জ্বালানি তেলের একটি বড় অংশ সরবরাহ হয়, তাই ইরানের এই হুঁশিয়ারি আন্তর্জাতিক বাজারে এবং ভূ-রাজনীতিতে বড় ধরণের উত্তাপ ছড়াচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেট সীমান্তে বিজিবির বড় অভিযান, ৮৫ লাখ টাকার চোরাচালানি পণ্য উদ্ধার

হরমুজ প্রণালিতে কঠোর অবস্থানে ইরান: বিদেশি জাহাজের গতিবিধিতে কড়া নজরদারি

আপডেট সময় : ০২:২৮:০০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬