ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

পশ্চিমবঙ্গে বড় জয়ের পথে বিজেপি: তৃণমূলের হাতছাড়া হতে পারে নবান্ন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত পাওয়া প্রাথমিক ফলাফলে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে পেছনে ফেলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে রয়েছে বিজেপি। ২৯৪টি আসনের মধ্যে বিজেপি ১৮২টি আসনে এগিয়ে আছে, যেখানে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮টি আসন। এর ফলে রাজ্যে বড় ধরনের রাজনৈতিক পালাবদলের সম্ভাবনা তৈরি হয়েছে।

অন্যদিকে, দীর্ঘ এক দশক ক্ষমতায় থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস বর্তমানে ১০৯টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেসের অবস্থান অত্যন্ত নাজুক, তারা মাত্র একটি আসনে এগিয়ে আছে। বিজেপি নেতাদের দাবি, গণনা শেষ হওয়া পর্যন্ত এই ব্যবধান আরও বাড়বে এবং তারা বড় ব্যবধানে জয়ী হয়ে সরকার গঠন করবে।

বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন, জনরায় বিজেপির পক্ষেই যাবে এবং শেষ পর্যন্ত তারাই পশ্চিমবঙ্গে সরকার গড়বে। বর্তমান প্রবণতা বজায় থাকলে নবান্নের দখল তৃণমূলের হাতছাড়া হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এই ফলাফল ভারতের রাজনীতিতে বিশেষ করে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ গতিপ্রকৃতি নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেট সীমান্তে বিজিবির বড় অভিযান, ৮৫ লাখ টাকার চোরাচালানি পণ্য উদ্ধার

পশ্চিমবঙ্গে বড় জয়ের পথে বিজেপি: তৃণমূলের হাতছাড়া হতে পারে নবান্ন

আপডেট সময় : ০১:২৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬