ঢাকা ০৮:২২ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

চীন সফর নিয়ে কঠিন চাপে ডোনাল্ড ট্রাম্প

মধ্যপ্রাচ্যে চলমান ইরান-সংকট ও ভূ-রাজনৈতিক অস্থিরতার মুখে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের আসন্ন বৈঠকটি বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। কূটনৈতিক মহলের মতে, যুদ্ধ পরিস্থিতির কারণে ট্রাম্পের দর-কষাকষির সক্ষমতা আগের চেয়ে অনেকটা দুর্বল হয়েছে। আগামী ১৪-১৫ মে বেইজিংয়ে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিশ্লেষকদের ধারণা, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র আশানুরূপ নিয়ন্ত্রণ বজায় রাখতে ব্যর্থ হওয়ায় বেইজিং কৌশলগত সুবিধাজনক অবস্থানে রয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে আসন্ন নির্বাচনের আগে ট্রাম্প তার সাফল্যের প্রমাণ দেখাতে মরিয়া, যার সুযোগ নিতে চায় চীন। তাইওয়ান ইস্যু, উচ্চ-প্রযুক্তি রপ্তানিতে নিষেধাজ্ঞা শিথিল এবং চীনা কোম্পানিগুলোর ওপর থেকে বিধিনিষেধ প্রত্যাহারের মতো বিষয়গুলোতে বেইজিং বড় ধরনের ছাড় আদায়ের চেষ্টা করবে বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে চীনের ক্রমবর্ধমান প্রভাব এবং যুদ্ধ ছাড়াই কূটনীতিতে তাদের সাফল্য ট্রাম্প প্রশাসনের জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেট সীমান্তে বিজিবির বড় অভিযান, ৮৫ লাখ টাকার চোরাচালানি পণ্য উদ্ধার

চীন সফর নিয়ে কঠিন চাপে ডোনাল্ড ট্রাম্প

আপডেট সময় : ০১:২৪:২২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬