ঢাকা ০৮:২২ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

পশ্চিমবঙ্গের মসনদে পরিবর্তনের আভাস: বড় ব্যবধানে এগিয়ে বিজেপি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাথমিক ভোট গণনায় ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে পেছনে ফেলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপি। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৯৪টি আসনের মধ্যে বিজেপি ১৮৩টি আসনে এবং তৃণমূল ১০২টি আসনে এগিয়ে আছে। গণনার শুরু থেকেই দুই শিবিরের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা গেলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে গেরুয়া শিবিরের আধিপত্য স্পষ্ট হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আরজি কর কাণ্ড এবং নারী নির্যাতনের মতো সাম্প্রতিক কিছু স্পর্শকাতর ইস্যু তৃণমূল সরকারের বিরুদ্ধে জনমত গঠনে বড় ভূমিকা রেখেছে। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ এর মতো জনপ্রিয় প্রকল্প এবং তৃণমূলের মজবুত সাংগঠনিক ভিত্তি এখনো তাদের প্রধান ভরসা হিসেবে কাজ করছে। তবে শেষ পর্যন্ত বাংলার মসনদ কার দখলে থাকে, তা নিয়ে ওপার বাংলায় এখন টানটান উত্তেজনা বিরাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেট সীমান্তে বিজিবির বড় অভিযান, ৮৫ লাখ টাকার চোরাচালানি পণ্য উদ্ধার

পশ্চিমবঙ্গের মসনদে পরিবর্তনের আভাস: বড় ব্যবধানে এগিয়ে বিজেপি

আপডেট সময় : ০১:২০:৫১ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬