পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাথমিক গণনায় ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে পেছনে ফেলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপি। প্রাথমিক এই প্রবণতা ইঙ্গিত দিচ্ছে যে, রাজ্যে এবার নরেন্দ্র মোদির দল এক বিশাল জয়ের পথে রয়েছে। জয়ের এই আভাস পাওয়ার পরপরই কলকাতার বিজেপি সদর দপ্তরে শুরু হয়েছে উৎসবের আমেজ।
বিজেপি কার্যালয়ে দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। আনন্দঘন পরিবেশে একে অপরকে মিষ্টি মুখ করাচ্ছেন তারা। চারদিকে শোনা যাচ্ছে বিজেপির দলীয় স্লোগান। তবে এখনই চূড়ান্ত বিজয় ঘোষণা করতে নারাজ কেন্দ্রীয় নেতারা। তারা কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ক্ষমতাচ্যুত করার বিষয়ে তারা শতভাগ আত্মবিশ্বাসী।
২০২১ সালের নির্বাচনে বিজেপি বড় চ্যালেঞ্জ ছুড়ে দিলেও শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেস বিশাল ব্যবধানে জয়ী হয়েছিল। তবে এবারের নির্বাচনে বিজেপি উন্নয়ন, সুশাসন এবং আইন-শৃঙ্খলার মতো বিষয়গুলোকে সামনে রেখে জোরালো প্রচারণা চালিয়েছে। রাজ্য ও কেন্দ্রে একই দলের শাসনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করেছে দলটি।
রিপোর্টারের নাম 























