ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

হরমুজ প্রণালিতে মার্কিন হস্তক্ষেপে যুদ্ধের হুঁশিয়ারি ইরানের

পারস্য উপসাগরের কৌশলগত হরমুজ প্রণালিতে নতুন সামুদ্রিক নিরাপত্তা ও শাসনব্যবস্থা নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি যুক্তরাষ্ট্র বা তাদের মিত্ররা এই জলপথে কোনো ধরনের হস্তক্ষেপ করে বা জাহাজ পাহারার নামে সেনা মোতায়েন করে, তবে তা যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘন বলে গণ্য হবে।

ইরানের সামরিক ও নীতি-নির্ধারকদের মতে, বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ দেশটির অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘস্থায়ী মার্কিন নিষেধাজ্ঞা এবং যুদ্ধের প্রভাবে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে এই জলপথের ওপর পূর্ণ কর্তৃত্ব বজায় রাখা ইরানের জন্য অস্তিত্ব রক্ষার লড়াই। তেহরান সতর্ক করেছে, মার্কিন নৌবাহিনী এই এলাকায় প্রবেশ করলে ইরানি বাহিনী সরাসরি সামরিক সংঘাতের পথে হাঁটবে, যা পুরো অঞ্চলে নতুন করে যুদ্ধের আগুন জ্বালিয়ে দিতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেট সীমান্তে বিজিবির বড় অভিযান, ৮৫ লাখ টাকার চোরাচালানি পণ্য উদ্ধার

হরমুজ প্রণালিতে মার্কিন হস্তক্ষেপে যুদ্ধের হুঁশিয়ারি ইরানের

আপডেট সময় : ০১:১৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬