ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনার প্রাথমিক ফলাফলে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিজেপি ১৫০টি আসনে এগিয়ে আছে, বিপরীতে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ১২৫টি আসনে। এছাড়া কংগ্রেস জোট ৪টি এবং অন্যান্য প্রার্থীরা ১টি আসনে এগিয়ে রয়েছেন।
ভারতীয় নির্বাচন কমিশনের দেওয়া তথ্য মতে, সোমবার সকাল ১০টা পর্যন্ত পাওয়া ফলাফলে এই চিত্র উঠে এসেছে। তবে সব চোখ আটকে আছে কলকাতার ভবানীপুর আসনের দিকে, যেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী ও বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন।
বর্তমানে মূলত পোস্টাল ব্যালট গণনা চলছে। যেসব ভোটকর্মী ও নিরাপত্তা বাহিনীর সদস্য নির্বাচনের দিন পেশাগত কারণে নিজ কেন্দ্রে উপস্থিত থাকতে পারেননি, তাদের দেওয়া ভোটগুলোই সবার আগে গণনা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, ইভিএমের পূর্ণাঙ্গ গণনা শুরু হলে এই সমীকরণে বড় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।
রিপোর্টারের নাম 
























