ঢাকা ০২:১৬ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

পশ্চিমবঙ্গে ক্ষমতার লড়াই: মমতার প্রত্যাবর্তন নাকি পরিবর্তনের হাওয়া?

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। সোমবার সকাল থেকেই সারা বিশ্বের নজর এখন কলকাতার দিকে। নীলবাড়ির দখল কি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের হাতেই থাকছে, নাকি দেড় দশক পর বিজেপি সেখানে পরিবর্তনের সূচনা করবে—তা নিয়ে চলছে টানটান উত্তেজনা। দুপুর নাগাদ ভোটের প্রাথমিক ফলাফল স্পষ্ট হতে শুরু করবে বলে ধারণা করা হচ্ছে।

রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টিতে ভোট গণনা চলছে। দক্ষিণ ২৪ পরগনার ফলতা আসনে অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশন ভোট বাতিল করায় সেখানে আগামী ২১ মে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ফলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন সংখ্যা বা ম্যাজিক ফিগার ১৪৮ থেকে কমে বর্তমানে ১৪৭-এ দাঁড়িয়েছে। প্রথম দফার নির্বাচনে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চলে ভোটগ্রহণ হলেও দ্বিতীয় দফায় তৃণমূলের দুর্গ হিসেবে পরিচিত দক্ষিণবঙ্গে লড়াই হয়েছে।

এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ২০২১ সালের তুলনায় এবার প্রায় ৩০ লাখ ভোটার বেশি হওয়ায় ভোটদানের হারে নতুন রেকর্ড তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটারদের এই বিপুল উপস্থিতি কোন দলের পক্ষে যাবে, তার ওপরই নির্ভর করছে পশ্চিমবঙ্গের আগামী পাঁচ বছরের ভবিষ্যৎ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামের চিকিৎসা কেন্দ্র প্রস্তাব প্রত্যাখ্যান: ঢাবি প্রশাসন ও ডাকসুর পাল্টাপাল্টি দোষারোপ

পশ্চিমবঙ্গে ক্ষমতার লড়াই: মমতার প্রত্যাবর্তন নাকি পরিবর্তনের হাওয়া?

আপডেট সময় : ১২:১২:০৮ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬