ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

হরমুজ প্রণালিতে মার্কিন ‘প্রজেক্ট ফ্রিডম’ নিয়ে জাহাজ মালিকদের গভীর সংশয়

হরমুজ প্রণালিতে নিরপেক্ষ দেশগুলোর জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের শুরু করা ‘প্রজেক্ট ফ্রিডম’ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক জাহাজ মালিক ও সংশ্লিষ্ট খাতের শীর্ষ কর্মকর্তারা। তারা মনে করছেন, কেবল একপক্ষের সিদ্ধান্তে সমুদ্রপথে স্থিতিশীলতা ফেরানো সম্ভব নয়। এ ক্ষেত্রে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

জাহাজ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান অ্যাংলো-ইস্টার্নের প্রধান নির্বাহী বিয়র্ন হোইগার্ড জানান, প্রণালিতে নিরাপদ চলাচলের জন্য উভয় পক্ষের সম্মতি ও সমন্বয় প্রয়োজন। ইরান এই মার্কিন পদক্ষেপকে ‘যুদ্ধবিরতির লঙ্ঘন’ হিসেবে অভিহিত করায় জাহাজ মালিকদের মধ্যে আতঙ্ক বাড়ছে। হংকং শিপ ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও বর্তমান পরিস্থিতিতে জাহাজ চলাচলের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ব অর্থনীতি ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে এই আত্মরক্ষামূলক মিশন পরিচালনা করা হচ্ছে। এই মিশনে যুদ্ধজাহাজ, শতাধিক বিমান এবং বিপুল সংখ্যক সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। তবে এটি কোনো সরাসরি পাহারা দেওয়ার মিশন কি না, তা নিয়ে এখনও অস্পষ্টতা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, কয়েক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

হরমুজ প্রণালিতে মার্কিন ‘প্রজেক্ট ফ্রিডম’ নিয়ে জাহাজ মালিকদের গভীর সংশয়

আপডেট সময় : ১২:১১:৫৬ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬